1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বিএনপি ঘরে ঘরে দাঙ্গা-হাঙ্গামা লাগাতে চায় : পরিকল্পনামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি চায় ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে। তারা চায় ভোট হবে না, তারা জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দিবে আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ তারা পাবে না। দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না। আমরা ঝগড়া বিবাদে নেই। আমরা চাই সবাই নির্বাচনে আসুক।

তিনি বলেন, সুষ্ঠু সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। কাজেই  নির্বাচন হবেই, আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই। নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাওরাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নজর বেশি। তিনি চান হাওরের মানুষ এগিয়ে যাক। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ এই শীতেই শুরু হবে। মেডিকেলের কাজও দ্রুত শেষ হচ্ছে। বিটাকের কাজ চলমান, টেক্সটাইল ইন্সটিটিউট হয়েছে। এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই থাকে মনে রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আমূল পরিবর্তন হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে সরকার। গত বারো তেরো বছরে যত উন্নয়ন হয়েছে বিগত ৫০ বছরেও এত উন্নত দেখেনি দেশের মানুষ। এখন মানুষের জীবনযাত্রার মান বহুদূর এগিয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতে আমরা অকল্পনীয় উন্নয়ন করেছি। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামীলীগের সাথেই থাকতে হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )