1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ওদের জন্ম হয়েছে পেছনের দরজা দিয়ে: সাচ্চু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেছেন, বিএনপি জানে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ওদের জন্ম হয়েছে পেছনের দরজা দিয়ে। অশান্তি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে আবার ক্ষমতায় যেতে চায় তারা। সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথ থেকে তাদের ঝাটিয়ে বিদায় করব।

গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, আমরা নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোতে সম্মেলন সম্পন্ন করেছি। যোগ্য নেতৃত্বই আসবে স্বেচ্ছাসেবক লীগে। আর পাঁচ মাস পর জাতীয় নির্বাচন। এ নারায়ণগঞ্জের মাটি নৌকার ঘাঁটি আওয়ামী লীগের ঘাঁটি। নারায়ণগঞ্জের মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মানুষের ভোটের ভাতের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করেছে। এ এলাকার কোনো বদনাম নেই। এখানে কোনো চাঁদাবাজ নেই, ভূমিদস্যু নেই, মাদক সেবক ও বিক্রেতা নেই। স্বেচ্ছাসেবক লীগ তারাই করবে যারা ছাত্রলীগ নেতা, বঙ্গবন্ধুর সৈনিক। সামনে যুদ্ধ সংগ্রাম আসছে। তখন প্রমাণ পাওয়া যাবে কে বঙ্গবন্ধুর সৈনিক। প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক হতে হবে। দালালি করে ধান্দা করে পয়সা নেওয়া যাবে না।

সোমবার (৩১ জুলাই) বিকেলে শহরের খানপুরে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সামনে আন্দোলন সংগ্রাম। বিএনপি পায়ে পাড়া দিয়ে হামলা করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আজ থেকে আপনারা সজাগ থাকেন। যে নির্দেশনা আমরা দেবো তা পালন করতে হবে। বিএনপি-জামায়াত জানে নির্বাচন হলে এদেশের জনগণ তাদের ভোট দেবে না। প্রধানমন্ত্রী যেই উন্নয়ন করেছেন, একেবারে পাড়া ও মহলায় প্রান্তিক অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। ভাতা, বাড়িঘর দেওয়া হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল প্রমুখ।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )