1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বিএনপিকে এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না;রংপুরে নানক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৫৯ জন দেখেছেন

 

আমাদের পরিস্কার কথা, বিএনপি হলো একটি খুনির দল, কয়েকদিনের কর্মকান্ড তাইই প্রমাণ করে। তাই বলতে চাই, বিএনপি যদি আন্দোলনের নামে পূর্বের মতো জ্বালাও পোড়াও শুরু করে তাদের এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়ে আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা তাদের পূর্বের অবস্থায়, স্বমুর্তে ফিরতে চাইলে, আগামী দ্বাদশ নির্বাচনে বাধাগ্রস্থ করতে চাইলে দলগতভাবে তাদের রাজপথেই প্রতিহত করা হবে।

সোমবার(৩১ জুলাই) বিকেলে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে প্রধানমন্ত্রীর জনসমাবেশ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময়ের পুর্বে সাংবাদিকদের এসব বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ২ রা আগষ্ট উত্তর জনপদের রংপুরে বিশাল জনসভা হবে। সেখানে সফল রাষ্ট নায়ক আমাদের জননেত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। রংপুরের পুত্রবধু শেখ হাসিনা রংপুরে আসছেন, এজন্য রংপুর বিভাগের মানুষের মাঝে উচ্ছাস, আনন্দ কাজ করছে। সেই জনসমাবেশে মাঠ পেরিয়ে রংপুরের অলিগলি মানুষের মানুষে ভরে যাবে। প্রধানমন্ত্রীকে সাদরে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছে, সেদিন ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবে। রংপুর হবে জয়বাংলা শ্লোগানের শহর। সবাই রংপুরের পুত্রবধুকে বরণ করে নিতে প্রস্তুত।

প্রধানমন্ত্রীর জনসমাবেশ উপলক্ষে স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। সভাপতিত্ব করেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহবায়ক এডভোকেট আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য ২ রা আগষ্ট রংপুরে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )