1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ফেনিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামুলক র‍্যালি অনুষ্ঠিত 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-

আতঙ্কিত না হয়ে সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ স্লোগানকে সামনে রেখে ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই,সোমবার ২০২৩ ইং সকালে ফেনী পৌরসভার আয়োজনে পৌর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার ও কর্মরত এনজিও সমূহের সহযোগিতায় পৌর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ,গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এমপি নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথির বক্তব্য বলেন,ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ফেনীকে নতুন করে সাজাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন তারা মেয়র’র এর পাশাপাশি সচেতন হয়ে বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )