1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

২ আগস্ট রংপুরে সাড়ে ৩ ঘণ্টা অবস্থান করবেন প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

আগামী ২ আগস্ট রংপুরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। ওই দিন রংপুরে সাড়ে ৩ ঘণ্টা অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সফরসূচি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব ইসমাত মাহমুদা।

সফরসূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১২ টায় তেজগাঁ বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার দুপুর ২ টায় রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করবে। পরে ২টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট হেলিপ্যাড থেকে সড়ক পথে রংপুর সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।

pmoপ্রধানমন্ত্রী ২টা ১৫ মিনিটে সার্কিট হাউজে পৌঁছে সার্কিট হাউজের মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। এরপর ঠিক ৩ টায় প্রধানমন্ত্রী রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। বিকেল ৩ টা ৫ মিনিটে জিলা স্কুল মাঠের জনসভায় উপস্থিত হবেন তিনি। পরে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি রংপুর বিভাগের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

পরে বিকেল ৫ টা ২০ মিনিটে জিলা স্কুল মাঠে জনসভায় বক্তব্য শেষে তিনি ক্যান্টনমেন্ট হেলিপ্যাডের উদ্দেশ্যে রওয়ানা দিবেন সড়ক পথে। পরে সেখান থেকে হেলিকপ্টার যোগে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )