1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মাহমুদউল্লাহকে নিয়েই বাংলাদেশের প্রাথমিক দল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০৫ জন দেখেছেন

ওয়ানডে দলে ফেরার লড়াইয়ে প্রতিদিনই মিরপুরের একাডেমি মাঠে ঘাম ঝরাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ তিনটি সিরিজে জাতীয় দলের অংশ না হলেও এশিয়া কাপ ও বিশ্বকাপ মিশনের আগে তাকে ফেরার রাস্তা তৈরি করে দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত সূত্রে জানা গেছে মাহমুদউল্লাহ নিয়েই নির্বাচকরা গড়েছেন ক্যাম্পের প্রাথমিক দল। রোববার প্রকাশ করা হতে খেলোয়াড় তালিকা।

সোমবার মিরপুরে শুরু হবে টিম টাইগার্সের কন্ডিশনিং ক্যাম্প। জানা গেছে ২৫ থেকে ৩০ জন ক্রিকেটারকে রাখা হবে প্রাথমিক স্কোয়াডে। আগামীকাল রোববার প্রকাশ করা হতে পারে খেলোয়াড় তালিকা।

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজ খেলেন মাহমুদউল্লাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজের দলে বিবেচনা করা হয়নি অভিজ্ঞ ব্যাটারকে।

আফগানিস্তানের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজের সময় পবিত্র হজ পালন করেন মাহমুদউল্লাহ। টেস্ট, টি-টুয়েন্টির পর ওয়ানডে ক্যারিয়ারও থমকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

অনেক জল্পনা-কল্পনার পর বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানকে বড় মঞ্চে আরেকবার বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনক ক্যাম্পে সবার মন জয় করে মূল দলে জায়গা ফিরে পান কিনা ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার, সেটি দেখার।

এক যুগের ক্যারিয়ারে ২১৮টি ওয়ানডে খেলেছেন মাহমুদউল্লাহ। তিনটি সেঞ্চুরি ও ২৭টি ফিফটিতে করেছেন ৪৯৫০ রান। উইকেট নিয়েছেন ৮২টি। দীর্ঘসময় ধরে বাংলাদেশ দলে লোয়ার মিডলঅর্ডারে ব্যাটিং করেছেন। ২০১৫ বিশ্বকাপে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করে দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে ওঠেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )