1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

রাজধানীতে পুলিশ-বিএনপির ব্যাপক সংঘর্ষ চলছে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে আজ সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ধোলাইখালে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সংঘর্ষ চলছে।

শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধোলাইখালে অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। এদিকে নগরীর যাত্রাবাড়ী এলাকার দনিয়া কলেজের সামনে অবস্থান নিয়েছেন ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য। রাখা হয়েছে এপিসি গাড়ি, জলকামান।

সরেজমিন দেখা যায়, বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুলিশ সদস্যদের কয়েকজনকে এ সময় রাস্তায় অবস্থান করতেও দেখা যায়।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে পূর্ব ঘোষণা অনুযায়ী ‘সতর্ক পাহারায়’ মাঠে রয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )