1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অস্ট্রেলিয়ার ১২ রানের লিড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

দ্য ওভালে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনশেষে ১২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ২৮৩ রানের জবাবে ২৯৫ রান করেছে তারা। তৃতীয় দিনের শুরু থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে ইংল্যান্ড।

৬১ রানে ১ উইকেট নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। উসমান খাজা ও মার্নাস লাবুশেন কাটিয়ে দেন প্রথম ঘণ্টা। একদমই শট না খেলা লাবুশেনকে ফিরিয়েই দিনের প্রথম সাফল্য পায় ইংলিশরা। ৮২ বলে ৯ রান করা এই ব্যাটার মার্ক উডের বলে স্লিপে ক্যাচ দেন। দুর্দান্তভাবে সেটি ধরেন রুট।

প্রথম সেশনে এই একটি সাফল্যই পায় ইংল্যান্ড। হুট করেই ছন্দপতন হয় অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে যান খাজা। ৭ চারে ১৫৭ বলে ৪৭ রান করেন তিনি। ট্রাভিস হেডের দ্রুত বিদায়ের পর মিশেল মার্শকে আউট করেন জেমস অ্যান্ডারসন।

এরপর অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্কও স্কোরকার্ডে দুইশ রান তোলার আগেই আউট হন। ১৮৫ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর অস্ট্রেলিয়ার জন্য লিড মনে হচ্ছিল দূরের পথ। কিন্তু তাদের ছিলেন স্টিভেন স্মিথ। এই ব্যাটার দুর্দান্ত খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন। তাকে সঙ্গ দেন অধিনায়ক কামিন্স।

কিন্তু হঠাৎই বড় শট খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন স্মিথ। এর আগে ৬ চারে ১২৩ বলে ৭১ রান করেছেন তিনি। তার বিদায়ের পর উইকেটে এসে রীতিমতো ঝড় তোলেন মার্ফি। দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে দারুণ সঙ্গ দেন কামিন্স। অস্ট্রেলিয়াও পেয়ে যায় লিডের দেখা।

৪ চারে ৮৬ বলে ৩৬ রান করে উকসের বলে এলবিডব্লিউ হন মার্ফি, ৬ চারে ৮৬ বলে ৩৬ রান করে রুটের বলে আউট হন কামিন্স। ইংল্যান্ডের পক্ষে তিন উইকেট নেন উকস। এছাড়া দু’টি করে উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও জো রুট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )