1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

নিখোঁজের ১৭ দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ, গ্রেফতার ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

প্রেম সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীতে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজের ১৭ দিন পর পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে বাউফল উপজেলার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে মোটরসাইকেল ও নিখোঁজ হৃদয় কবিরাজের (২৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১১ জুলাই হৃদয় নিখোঁজ হন বলে বাউফল থানায় সাধারন ডায়রি করেন বাবা হরেন্দ্র নাথ কবিরাজ।

এর পর থেকেই পুলিশ নিবিড় তদন্ত শুরু করে। মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে ঘটনার সাথে জড়িত একই এলাকার মো. জাফর (২৮)কে আটক করা হয়েছে। জাফরকে আটক করার পর তার দেওয়া তথ্য মতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ জুলাই বাউফল থানায় হৃদয় কবিরাজ (২৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ায় একটি জিডি করা হয়। তার সূত্র ধরে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত মো. জাফরকে আটক করা হয়। জাফরের দেওয়া তথ্য মতে উপজেলার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে নিখোঁজ হৃদয়ের একটি মোটরসাইকেল ও তার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাহেদ আহমেদ চৌধূরী জানান, প্রাথমিক অবস্থায় পাওয়া তথ্যে নারী সংক্রান্ত বিষয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে। তবে এর পিছনে আরো কোন বিষয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এর সাথে কে বা কারা আরও জড়িত আছে সে বিষয়ে অধিকতর তদন্ত চলছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )