1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত সমাবেশ প্রাঙ্গণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হতে শুরু করেছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট। শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সমাবেশটি আজ শুরু হবে বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গুলিস্তানের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সকাল থেকে ঢাকার বাইরে থেকে এসে জড়ো হয়েছেন। প্রচণ্ড রোদের পর হালকা বৃষ্টি উপেক্ষা করে কর্মীরা মঞ্চের সামনে এসে সমবেত স্লোগান দিচ্ছেন।

বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তির সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকে।

শান্তি সমাবেশ সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ। সমাবেশটি সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )