1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

উদীয়মান শাখা বেরোবি ও বর্ষসেরা সংগঠক মমিনুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৬৫ জন দেখেছেন

মো:হেলাল মিয়া,বেরোবি প্রতিনিধি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২২-২৩ কার্যবর্ষের উদীয়মান সেরা শাখা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বর্ষসেরা সংগঠক হয়েছে ফোরামের বেরোবি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মমিনুর রহমান।

গত ২৪ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কর্তৃক আয়োজিত “তরুণ লেখক সম্মেলন ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ” অনুষ্ঠানে ঢাবি,রাবি,চবি,জবি,ইবিসহ দেশের ১৮ টি পাবলিক, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে উদীয়মান সেরা শাখা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সেরা তিন শাখার মধ্যে অন্য দুটি শাখা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ।

আবার বর্ষসেরা সংগঠকের ক্যাটাগরিতেও রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মমিনুর রহমান। অন্য দু’জন হচ্ছেন চট্টগ্রাম ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও আবু তালহা।

অনুষ্ঠানে নেজাম উদ্দিনের সভাপতিত্বে, ইসরাফিল আলম রাফিল ও মাহাদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন, বাংলাদেশ ইংরেজি অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা আমান সোলায়মান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব, বাংলাদেশ পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন, লেখক ও সাংবাদিকদ আশফাকুজ্জান, কবি ও শিক্ষাবিদ ড. অগাস্টিন ক্রুজ, মাজেদুল হক, ফয়সাল আহমেদ ও জাহানুর ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে এই সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )