1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম।

তিনি জানান, দুই বছর বয়সী মেয়েকে নিয়ে বিজয়পুর বাজার ও আশপাশের এলাকায় ভিক্ষা করতেন মা। বুধবার সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে বিজয়পুর রেলক্রসিং পার হবার সময় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, মারা যাওয়া দুইজনের পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। মারা যাওয়া মায়ের বয়স আনুমানিক ৪০ বছর। তাদের মরদেহ পুলিশ হেফাজতে আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )