1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

যারা গণতন্ত্রকে কুক্ষিগত করতে চায় তাদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না ছাত্রলীগ-  সাদ্দাম 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩১২ জন দেখেছেন
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, দেশে নির্বাচনের মাধ্যমে যারা নেতৃত্বে আসতে পারবে না, তারা নির্বাচনকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। যারা দেশের মানুষের ভোটের রায় পাবে না, তারা বিদেশী প্রভূদের রায় পাওয়ার চেষ্টা করছে। যারা গণতন্ত্রকে কুক্ষিগত করতে চায় তাদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না ছাত্রলীগ।
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রংপুরের মহাসমাবেশ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্রলীগের রংপুর বিভাগীয় সমাবেশে সভাপতি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদ্দাম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে আনন্দের হিল্লোল প্রবাহিত হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাঁকে দেখবেন ও শুনবেন এ উন্মাদনা ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে। তরুণ প্রজন্মের হৃদয়স্পর্শি অনুভূতিকে সম্মান জানানোর জন্য ছাত্রলীগের পক্ষ থেকে ২৬ জুলাই থেকে ২ আগষ্ট পর্যন্ত সপ্তাহব্যাপী জাগরনী উৎসব পালন করা হবে। প্রধানমন্ত্রী রংপুর বিভাগ থেকে দারিদ্রতা দূর করেছে, অবকাঠামোর উন্নয়ন করেছে, অসহায় শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করেছে। তাই আগামী ২ আগষ্ট আমরা সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাবো।
তিনি আরও বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। সেটি জামায়াত-বিএনপি সরকার বন্ধ করে দিয়েছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে রংপুরে পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয় করেছে। আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় আসলে প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ হবে। রংপুর বিভাগ হবে কালচারাল ও ইকোনোমিক হাব। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানোয়ার পারভেজ পুলক, হাসনাুর রহমান হাসু, আব্দুল আলীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক  মুনেম শাহরিয়ার মুন,সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান,  রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ,সাধারণ সম্পাদক তানিম আহসান চপল সহ রংপুর বিভাগের ৮ জেলার ছাত্রলীগের নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )