1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

সেপ্টেম্বর থেকে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা করবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৮৮ জন দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে নিয়ে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা শুরু করবে আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ চায় সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু জনসমর্থনে অবিশ্বাসী বিএনপি নির্বাচনে সংঘাত করতে আগ্নেয়াস্ত্র মজুদ করছে।

মঙ্গলবার ২৫ জুলাই সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময়সভায় এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। সেই ধারাবাহিকতায় জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। তারা জানে নির্বাচন হলে কী ফল হবে। বিদেশিদের কিভাবে বলব, বিএনপি এমন একটা দল যে দলকে গ্যারান্টি দিতে হবে নির্বাচন হলে তাদের জয় সুনিশ্চিত। নতুবা নির্বাচনের চলমান ব্যবস্থার প্রতি আস্থাশীল হবে না।

দলীয় নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদের বলেন, চোখ কান খোলা রাখুন। সতর্ক থাকতে হবে নির্বাচন পর্যন্ত। বিএনপি সংঘাত চায়। মাঠে সতর্ক থাকব সংঘাত যারা করতে আসবে তাদের প্রতিহত করব। তারা খালি মাঠ পেলে সংঘাত করবে। সেই প্রস্তুতি তারা নিচ্ছে।

মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ ও আফম বাহাউদ্দীন নাছিম সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগ ও ঢাকার স্থানীয় দলীয় সংসদ সদস্যগণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )