বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও পথ সভা করেছে তাজহাট থানা আওয়ামীলীগ।
রোববার (২৩ জুলাই) নগরীর মর্ডান মোড় এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া ও সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলুর নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সহ বিভিন্ন ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, আগামী ২ রা আগস্ট একদিনের সফরে রংপুর আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুরে জিলা স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।