1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

রংপুর মেডিকেলে নির্মাণাধীন আইসোলেশন ওয়ার্ডে আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নির্মাণাধীন আইসোলেশন ওয়ার্ডের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ জুলাই) বিকাল সোয়া চারটার দিকে আইসোলেশন ওয়ার্ডের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করছে কর্তৃপক্ষ।

রমেক হাসপাতালে কর্মরত মশিউর রহমান জানান, আগুন লাগার কথা শুনে আমি আগে এসেছিলাম। বিদ্যুৎ লাইন সব ঠিক আছে। এটা সম্ভবত শ্রমিকদের কেউ হয়তো সিগারেটের আগুন ভালো করে না নিভিয়ে ফেলে যায়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কক্ষের ভিতরে রাখা লিফটের দরজাসহ প্লাস্টিক জাতীয় কিছু সামগ্রী পুড়ে গেছে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম জানান, আমাদের দুটি ইউনিট আগুনে নেভাতে কাজ করেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এখন নিশ্চিত করা যাচ্ছে না।

এ ব্যাপারে জানতে রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )