1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করুন: বিএনপিকে মতিয়া চৌধুরী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

তিনি বলেন, বিএনপিকে বলবো, কিছুদিন পরে নির্বাচন, ট্রাই ইউর লাক, আসেন ভাগ্য পরীক্ষা করেন। নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন। জনপ্রিয়তা যাচাই করুন।

মতিয়া চৌধুরী শনিবার (২২ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি-জমায়াতের সন্ত্রাস-নৈরাজ্য, হত্যা-ষড়ডন্ত্র, অপরাজনীতি ও তান্ডবের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বিএনপি আজও শান্তি বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে। তারা নানা ভাবে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে।

বিএনপির বিদেশ নির্ভর রাজনীতির সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, মুরব্বিদের ভরসা করে লাভ নেই,  কেউ জামিনদার হবে না। তারা নিজেরাই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )