1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

রাজপথে যুব সমাজ বিএনপির ষড়যন্ত্রের জবাব দেবে: এনামুল হক শামীম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি-জামায়াতের দেশবিরোধী সব ষড়যন্ত্রের জবাব দিতে যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে।

শনিবার (২২ জুলাই) বিকেলে শরীয়তপুর শিল্পকলা একাডেমি মাঠে জেলা যুবলীগ আয়োজিত তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করেেত চায়। ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারুণ্যের পদযাত্রার নামে তারা যুবসমাজকে জঙ্গিবাদ, অস্ত্রবাজি ও মাদকের দিকে ঠেলে দিচ্ছে। তারা আবার আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা নেশায় মেতে উঠেছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
তারা যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যেতে চায় বলেই বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এনামূল হক শামীম বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসী সংগঠন। এদেশের মানুষ ভাল থাকুক, দেশের উন্নয়ন অব্যাহত থাকুক তা তারা চায় না। কারণ বিএনপির জন্মই হয়েছে গুম, খুন আর হত্যার রাজনীতির মাধ্যমে। তারা ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। ২০১৩-১৪ সালে অসংখ্য মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে।যেখানে বিএনপি-জামাতের সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানেই দাঁত ভাঙা জবাব দিতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, যুবসমাজ নিরাপদ।

উপমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তারা যেতে চায় না তারা নির্বাচন ব্যবস্থাকে ভুন্ডল করতে চায়, তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করতে চায়। যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যদি কোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করে তাদের কঠোরভাবে প্রতিহত করবেন।

জেলা যুবলীগের সভাপতি এমএম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুহুন মাদবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।এসময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )