1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে, আন্দোলন হয় না: কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। আন্দোলন হয় না, এই বছর না ঐ বছর, আন্দোলন হবে কোন বছর? এই বছর বলে রোজার ঈদের পরে আন্দোলন হবে, এরপর বলে কোরবানীর ঈদের পর আন্দোলন হবে। এরপর বলে পরীক্ষার পর আন্দোলন হবে। এভাবে দেখতে দেখতে ১৪ বছর, আন্দোলন হবে কোন বছর। আন্দোলন বিএনপির নাগালে এলো না।

শনিবার (২২ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সৎ, সাহসী, মানবিক একজন নেত্রী শেখ হাসিনা। তিনি উন্নয়ন, দক্ষতা, সাহস ও কৌশলের জন্য সারা দুনিয়ায় আজকে প্রশংসিত। শুধু বাংলাদেশিরা নয়, এক বাক্যে বিদেশিরাও শেখ হাসিনার প্রশংসা করে। শেখ হাসিনা প্রতিদিন রাতে তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান। বাকি ২১ ঘণ্টা দেশ নিয়ে ভাবেন, মানুষ নিয়ে ভাবেন।

কাদের বলেন, জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। টাকা কোন সমস্যা নয়। আর আজ লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান, সেও গতকাল স্কাইপিতে বলেছে টাকার কোন অভাব হবে না। পিতা যা বলেছে পুত্র তাই বলছে। এত টাকা এলো কোথা থেকে। তারেক রহমান মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে। আর রজনীতি করবে না বলে অঙ্গীকার করে। সেই তারেক রহমান এখন বলে টাকার কোনো অভাব হবে না। আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও। আজকে তারেক রহমান টাকার দম্ভ দেখাচ্ছে। টাকা হলে নাকি আন্দোলন করতে পারবে।

মির্জা ফখরুলকে ইঙ্গিত করে কাদেে বলেন, মির্জা ফখরুল মিথ্যাই বলে যাচ্ছে। এ মিথ্যাই তাদের পতন ঘটাবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, ফেনী ২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নিজাম হাজারী, নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ, সেনবাগ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, হাতিয়া সংসদ সদস্য আয়েশা আলী, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি শিহাব উদ্দিন শাহীন সহ প্রমূখ।

এর আগে মন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা কবিরহাটে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময়  উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এর সঞ্চালনায় বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন। এছাড়া দুপুরে জেলা পুলিশের উদ্যোগে ‘চেতনায় বঙ্গবন্ধু’ মুরাল উদ্বোধন করেন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )