1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিকাশে সাহায্য চাইলেন ভিপি নুর!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

ডাকসুর সাবেক ভিপি ও গন অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জনগনের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।

সেই পোস্টে তিনি লিখেন; ” সোনার চামচ মুখে নিয়ে জন্মাই নি। বংশ,বাপ-দাদা কিংবা কারো কোটায় নেতা হইনি। নিজেদের কর্ম,নিষ্ঠায় মানুষের ভালোবাসা,আস্থা-বিশ্বাস অর্জন করে আমরা আজকের অবস্থানে এসেছি।

বিদ্যুৎবিহীন কাঁদা-মাটির প্রত্যন্ত,দুর্গম গ্রামাঞ্চল থেকে উঠে আসায় এদেশের খেটে খাওয়া মানুষের জীবনের বাস্তবতা ভালো করেই উপলব্ধি করতে পেরেছি। মা ও মাটির প্রকৃত সন্তান বলতে যা বুঝায় আমরা কৃষক,শ্রমিকের সন্তানরা নিজেরদেরকে এদেশের প্রকৃত মাটির সন্তান হিসেবে দাবি করকে পারি।

কৃষক,শ্রমিক,মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের রাজনৈতিক সংগ্রাম চলছে,চলবে। কোন প্রতিষ্ঠিত অপশক্তি,মাফিয়াদের কাছে আমরা পরাজয় বরণ করবো না।

৫’শ মানুষ ১ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে হবে ৫ লাখ ,

৫’শ মানুষ ৫ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ২৫ লাখ

১’শ মানুষ ১০ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ১০ লাখ

১’শ মানুষ ২০ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ২০ লাখ

১’শ মানুষ ৫০ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ৫০ লাখ ,

৫০ জন মানুষ ১ লাখ করে টাকা দিয়ে সহযোগিতা করলে ৫০ লাখ।

দেড় থেকে দুই কোটি টাকায় পল্টন,মতিঝিল এলাকায় ভালো মাপেরই একটি কার্যলয় ক্রয় করা যাবে।

সেই পোস্টের সাথে দুইটি মোবাইল নাম্বার যুক্ত করে যোগাযোগ করতে বলেন নুর।

তিনি আরো বলেন “বয়স ও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় চলার পথে আমাদের ছোটখাটো ভুলভ্রান্তি ক্ষমা করে সারা দেশের নেতা-কর্মী,সমর্থক শুভাকাঙ্ক্ষী সকলকে গণঅধিকার পরিষদের এই সংকটে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জনগণের ভালোবাসা,সমর্থনে নিজস্ব শক্তি,সামর্থ্যেই এগিয়ে যাবো। আমরা হেরে গেলে থেমে যাবে এদেশের কৃষক,শ্রমিক,মেহনতি মানুষের স্বপ্ন। আমরা হেরে যেতে আসিনি,বিজয় নিয়ে ঘরে ফিরতেই আমাদের জন্ম।”

উল্লেখ্য গতকাল রাতে গন অধিকার পরিষদের আগের অফিসের ভাড়া না দেওয়ায় নুর ও তার দল গন অধিকার পরিষদকে বের করে দেন বাড়িওয়ালা। এসময় নুর অভিযোগ করেন তার উপর হামলা হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায় তিনি নিজের পাঞ্জাবী নিজেই ছিড়ে ফেলেছেন।

তার এই ফেসবুক পোস্টে নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছে। কেউ কেউ বলছে এসব টাকা কামানোর নতুন ধান্দা। মজা করে কেউ লিখেছে বিকাশ করে নুরের পাশে থাকুন। অনেকেই তাকে শুভ কামনাও জানিয়েছেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )