1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

লন্ডন থেকে ফেরার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

ছুটি কাটাতে পরিবারের সবাইকে নিয়ে দুবাইয়ে আছেন তামিম ইকবাল। চিকিৎসক দেখাতে আগামী সপ্তাহে যাবেন লন্ডনে। ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ানডে অধিনায়কের দেশে ফেরার কথা। ২৯ জুলাই মিরপুরে শুরু হবে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প।

তামিমকে নিয়ে ফিটনেস বিতর্কের পর নাটকীয় নানা ঘটনা ঘটে গেছে। পরিস্থিতি আপাতত ঠিকঠাক মনে হলেও টাইগার ওপেনারের আগামীর পথচলা কেমন হবে সেটি অনেকটা নির্ভর করছে ফিটনেসের উপরই। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে অনুশীলনে পিঠের চোট ফিরে আসছিল বারবার।

চোটপ্রবণ তামিমের ক্যাম্পে থাকা বিষয়ক এক প্রশ্নে বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। তার পরিকল্পনা হল ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার উপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে।’

আফগানিস্তান সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ফেরার ঘোষণাও দেন। তবে ছুটি নেন দেড় মাসের জন্য।

এশিয়া কাপের দল নিয়েই বিশ্বকাপে যাওয়ার ভাবনা বাংলাদেশের। ক্যাম্পের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হবে শিগগিরই। নির্বাচকদের ভাষায় বিশ্রামে রাখা মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরানোর ব্যাপারটিও এখন আলোচনায়। বিসিবি নির্বাচকদের হাতেই দিয়েছে সিদ্ধান্তের ভার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )