1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

বিএনপি-জামায়াতের হাতে দেশের মানুষ নিরাপদ নয় : সুজিত রায়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিএনপি-জামায়াতের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। বিএনপি-জামায়াত যতবারই ক্ষমতায় এসে দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে।

মঙ্গলবার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুজিত রায় নন্দী।

সুজিত রায় নন্দী বলেন, বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীরা পচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে, বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলার করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সেই বিএনপি-জামায়াতের দোষরদেরকে আগামী নির্বাচনে পরাজিত করতে হবে। জনগণের রায় নিয়ে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা বেগবান করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ঐক্যতে বিশ্বাসী। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আওয়ামী লীগকে আলাদা করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই।

সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মমতাজুল হক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, মোহাম্মদ আরিফুর রহমান টিটু, সদস্য রাজিবুল হাসান, মজিনুর রহমান মজনু।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। স্বাগত বক্তৃতা দিবেন জেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )