1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের

আফগানদের হারিয়ে এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।

মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটে ২৮৭ রান করে আফগানরা।  ফলে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

এ জয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে রান রেট ভালো থাকায় এটি নিশ্চিত হয়েছে। ওমানকে বড় ব্যবধানে হারাতে পারলে দ্বিতীয় দল হিসেবে শ্রীলঙ্কা, নয়তো সেমিতে যাবে আফগানিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে ২৩ রান নেয় বাংলাদেশ। চতুর্থ ওভারে এসে অবশ্য হারিয়ে ফেলে উইকেট। দুই চারে ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান তানজিদ হাসান তামিম। এক ওভার পর ফেরেন তার সঙ্গী নাঈম শেখও।

জাতীয় দলে ব্যর্থ হওয়ার পর ‘এ’ দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। ৪ চারে ১৯ বলে ১৮ রান করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন। একই ওভারে আফগান বোলার আউট করেন সাইফ হাসানকে। ৩ বলে ৪ রান করে এলবিডব্লিউ হন টাইগার অধিনায়ক।

এরপরই বড় জুটি গড়েন জয় ও জাকির। তাদের ১১৮ রানের জুটি ভাঙেন ইজাহারুল হক নাভিদ। ৬ চার ও ২ ছক্কায় ৭২ বলে ৬২ রান করে ক্যাচ আউট হন জাকির।

অবশ্য তিন অঙ্ক ছুঁয়েছেন জয়। ২ চার ও ১২ চারে ১১৪ বলে ঠিক ১০০ রান করেই আউট হন তিনি। মোহাম্মদ সেলিমের বলে জয় ক্যাচ দেন রিয়াজ হাসানের হাতে। এর বাইরে বাংলাদেশের হয়ে রান করেন সৌম্য সরকার। ৩ চার ও সমান ছক্কার ইনিংসে ৪২ বলে ৪৮ রান করে ক্যাচ আউট হন তিনি। শেষদিকে নেমে ৬ চার ও ১ ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৬ রান করেন মাহেদী হাসান।

জবাব দিতে নামা আফগানিস্তানকে শুরুতে ভালোই চাপে ফেলে বাংলাদেশ। ষষ্ঠ ওভারে দলকে প্রথম উইকেট এনে দেন রাকিবুল হাসান। ১২ বলে ১০ রান করে তার বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জুবাইদ আকবরী। এরপর বেশ ভালো জুটি গড়েন রিয়াজ হাসান ও নূর আলি জাদরান। অবশ্য রান তোলার গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি তারা।

১২০ বলে তাদের ৯০ রানের জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ৫ চারে ৫৭ বলে ৪৪ রান করা নূর আলি জাদরানকে আউট করেন তিনি। রিয়াজকে আউট করেন সৌম্য সরকার।

৭ চার ও ২ ছক্কায় ১০৫ বলে ৭৮ রান করেন তিনি। পরে আর রান তোলার গতির সঙ্গে পাল্লা দিতে পারেননি আফগান ব্যাটাররা। ৪৭ বলে ৪৪ রান করেন শাহিদুল্লাহ। ৫০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন বাহির শাহ।

বাংলাদেশের পক্ষে ১০ ওভারে স্রেফ ৩০ রান দিয়ে দুই উইকেট নেন রাকিবুল। তানজিম হাসান সাকিব তিন ও সৌম্য সরকার নেন দুই উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )