1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ চায় জাতীয় পার্টি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহ‌যো‌গিতা চে‌য়ে‌ছে সংস‌দের বিরোধী দল জাতীয় পা‌র্টি (জাপা)। ঢাকা সফ‌রে আসা ইইউ’র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠ‌কে জাপা ব‌লে‌ছে, রাজনৈতিক দলগুলোর ম‌ধ্যে সংলাপ দরকার।

শনিবার গুলশানে বৈঠক শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন।

তিনি জানান, নির্বাচন নি‌য়ে কথা হ‌লেও বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়‌নি।

বৈঠকে আরও ছিলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং তার বি‌শেষ দূত মাশরুর মওলা। মাশরুর মওলা সমকাল‌কে বলে‌ন, ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নি‌য়ে‌ছেন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কর‌তে তারা পর্যবেক্ষক পাঠা‌বেন। ইইউ’র এই অবস্থান‌কে জাপা স্বাগত জা‌নি‌য়ে‌ছে।

তিনি ব‌লে‌ন, ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নেন বিগত নির্বাচনে কী হ‌য়ে‌ছে। তারা তা মু‌খে না বল‌লেও বৈঠ‌কে ম‌নোভা‌বে বু‌ঝি‌য়ে‌ছেন। নির্বাচনকালীন সরকার কেমন হ‌বে তা নি‌য়ে কথা হয়‌নি বৈঠ‌কে। ‌কীভা‌বে নির্বাচন‌কে অবাধ ও সুষ্ঠ‌ু করা যায় তা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে।

মাশরুর মওলা ব‌লেন, ইইউ প্রতিনি‌ধিরা জান‌তে চে‌য়ে‌ছেন জাপা আগামী নির্বাচ‌নে কীভা‌বে অংশ নে‌বে? জোট কর‌বে না‌কি এককভা‌বে ভোট কর‌বে? জাপা জা‌নি‌য়ে‌ছে, এককভা‌বে নির্বাচ‌নে অংশ নেওয়ার প্রস্তু‌তি চল‌ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )