1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

তিন ধাপ এগিয়ে বোলারদের ১০-এ এখন সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা ভালো কাটেনি বাংলাদেশের। ২-১ ব্যবধানে হার এসেছে ঘরের মাঠে। ওয়ানডের হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এরমধ্যেই উন্নতির খবর মিলেছে সাকিব আল হাসানের। তিন ধাপ এগিয়ে ওডিআই বোলারদের র‌্যাঙ্কিয়ের ১০-এ এসেছেন টাইগার অলরাউন্ডার। পিছিয়েছেন মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ।

বুধবার তিন ফরম্যাটেরই র‌্যাঙ্কিং দিয়েছে আইসিসি। ওয়ানডেতে সিরিজ হারের পরও ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আফগানিস্তান। ৯১ রেটিং নিয়ে আটে তারা। টেস্ট (৪৫ রেটিং নিয়ে ৯) ও টি-টুয়েন্টিতে (২২২ রেটিং নিয়ে ৯)তে বাংলাদেশ আছে পূর্বের অবস্থানেই।

ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়েছেন সাকিব। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ৪ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ নবী, ক্রিস ওকস ও মার্ক ওয়াটকে পেছনে ফেলে এসেছেন ১০-এ।

দুধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫৭৬ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২২ নম্বরে। একধাপ পিছিয়ে ৫৪৮ রেটিং নিয়ে মিরাজের অবস্থান ২৯-এ। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে বোলিংয়ের শীর্ষে বহাল রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে খুব একটা পরিবর্তন নেই টাইগার ক্রিকেটারদের। ৬৪৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে মুশফিকই সবার উপরে। একধাপ পিছিয়ে ৬০৪ পয়েন্ট নিয়ে ৩৩-এ তামিম। একধাপ এগিয়ে ৬০১ পয়েন্ট নিয়ে ৩৪-এ সাকিব। তিন ধাপ এগিয়ে নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে ৩৮ নম্বরে লিটন।

টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২০-এ নেই বাংলাদেশের কেউ। ৬৩৪ পয়েন্ট নিয়ে ২১ নম্বরে আছেন তাইজুল। ২৫ নম্বরে মেহেদী হাসান মিরাজ। একধাপ পিছিয়ে সাকিবের অবস্থান ৩০-এ। ৮৬০ পয়েন্ট নিয়ে বোলিংয়ের শীর্ষে ভারতের রবীচন্দ্রন অশ্বিন।

টেস্ট ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে লিটন কুমার দাস। ৬৮২ পয়েন্ট নিয়ে আছেন ১৭ নম্বরে। একধাপ এগিয়ে ডেভন কনওয়ের সঙ্গে যৌথভাবে ২০ নম্বরে মুশফিকুর রহিম। দুধাপ এগিয়ে ৩৯-এ সাকিব।

৮৮৩ পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ের শীর্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। অ্যাশেজে দুর্দান্ত সেঞ্চুরি করে দুধাপ এগিয়ে দুইয়ে ট্রাভিস হেড। উইলিয়ামসন থেকে মাত্র ৯ পয়েন্ট পিছিয়ে তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )