1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আওয়ামী লীগেরও এক দফা, শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়: কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আর আমাদেরও দফা একটাই, শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়। বিএনপি জানে শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে।

বুধবার ১২ জুলাই বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে দলের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে সারাদেশে সমাবেশ করার নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, একদফার ষড়যন্ত্র করছে বিএনপি, একদফার আন্দোলন ব্যর্থতায় পরিণত হবে। আওয়ামী লীগ মাঠে নামলে কোন অপশক্তি সামনে দাঁড়াতে পারবে না।

তিনি জানান, আমাদের দফা একটাই। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কাউকে কোন বাধা দিব না। বিদেশি যারা এসেছেন তাদের বলি- আপনারা চান অবাধ সুষ্ঠু নির্বাচন, আমরাও চাই। তাই যারা এই অবাধ সুষ্ঠু নির্বাচন বাধা দিতে আসবে তাদের প্রতিহত করব। বাংলাদেশ কোন অপশক্তির সাথে আপোস করবে না। মনে রাখবেন, আওয়ামী লীগ খেলতে নামলে কোন অপশক্তি সামনে দাড়াতে পারবে না।

এসময় তিনি বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি একবার স্বপ্ন দেখেছিল সেটা গরুর হাটে পড়েছিল। এবারের স্বপ্ন নয়াপল্টনের কাঁদামাটিতে আটকে গেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )