1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

বুধবারের শান্তি সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিতে প্রস্তুতি শুরু করেছে দলটি। বিএনপির সমাবেশকে সামনে রেখে শান্তি সমাবেশের স্থানও পরিবর্তন করেছে দলটি। আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণের পরিবর্তে তারা সমাবেশ করবে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর টিসিবি কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মহানগর উত্তর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক প্রতিনিধি সভায় এমনটাই জানান বক্তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের ম্যান্ডেট ছাড়া কাজ করে না। আওয়ামী লীগ পেশিশক্তি, বৈদেশিক শক্তি কিংবা ষড়যন্ত্রের শক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে।

তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২০০৮ এ বলেছিলেন, বদলে দেবেন বাংলাদেশ কে। তিনি যথার্থভাবেই বদলে দিয়েছেন বাংলাদেশ কে। দেশে পরিবর্তনের যে ধারা সেটি সবারই নজরে পড়ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এজন্যই বলেছিলেন, তোমরা যদি এগিয়ে যেতে চাও, বদলে দিতে চাও তবে বাংলাদেশ কে অনুসরণ করো।

তিনি বলেন, যারা কোনোদিন জনগণের শক্তিকে বিশ্বাস করেনি তারাই আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না, জনগণের শক্তিকে বিশ্বাস করে না। জনগণও তাদেরকে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, দেশে যখন স্থিতিশীল সরকার, শান্তিপূর্ণ পরিবেশ চলছে তখনই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে৷ আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ, উন্নত বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দিতে চাই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই কাজ করবে না, আমরা যদি এক একত্রে থাকি। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। যখনই নেতৃবৃন্দ ডাক দিবে আপনারা সাড়া দেবেন।

তিনি বলেন, কোনো অরাজকতা আমরা করবো না। বিশৃঙ্খলা করবো না। জনগণকে আমাদের ঐক্যবদ্ধতার শক্তি দেখিয়ে আবারও তাদের সমর্থন আদায় করবো।

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে শেখ বজলুর রহমান বলেন, সভা শেষে আপনারা যার যার এলাকায় গিয়ে প্রস্তুতি শুরু করবেন। আমরা মহানগর উত্তর আওয়ামী লীগ বুধবার দুপুর আড়াইটার মধ্যে জিরো পয়েন্টে অবস্থান নেবো। আপনারা ব্যানার, ফেস্টুন মিছিল নিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )