1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

গণঅধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। আর সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মুহাম্মদ রাশেদ খান। তবে নির্বাচিত হতে পারেননি শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া রেজা কিবরিয়াপন্থি হাসান আল মামুন।

সোমবার (১০ জুলাই) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।

জানা গেছে, নির্বাচনে নুরের পক্ষে ভোট পড়েছে ১৩৫টি। আর রাশেদের পক্ষে পড়েছে ১০৯টি ভোট। এছাড়া উচ্চ পরিষদের নির্বাচনের সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন আবু হানিফ।

বিজয়ী বাকি সদস্যরা হলেন— শাকিলউজ্জামান, হানিফ খান সজিব,শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন। এতে প্রার্থী ছিলেন ১৮ জন। উচ্চতর পরিষদে ভোটার সংখ্যা ১২৬ জন। এতে ভোট পড়েছে ৮৩টি। আর বাতিল হয়েছে দু’টি ভোট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )