1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘দুই ম্যাচ দিয়ে বিশ্বমানের ক্রিকেটারদের বিচার করা উচিত না’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

ওয়ানডেতে ধারাবাহিক এক বাংলাদেশ দলই হঠাৎ করে খেই হারিয়েছে। ঘরের মাঠে আফগানদের সামনে দাঁড়াতে পারেনি। বাজেভাবে সিরিজ হেরেছে টাইগাররা। চারদিকে চলছে সমালোচনা। তবে, বাংলাদেশকে এই দুই ম্যাচ দিয়ে বিচার করতে নারাজ বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। তাইতো অকপটে বুঝিয়ে দিলেন, মাত্র দুই ম্যাচ দিয়ে বিশ্বমানের ক্রিকেটারদের বিবেচনা করা উচিত না।

আগামীকাল মঙ্গলবার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে হোয়াইটওয়াশ এড়াতে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে কাল দুপুর ২টায়। বৃষ্টির কারণে চট্টগ্রামে শেষদিনের অনুশীলনও করতে পারেনি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। দ্বিতীয় ম্যাচের ভরাডুবি নিয়ে জানতে চাইলে বাংলাদেশের ব্যর্থতার আগে আফগানিস্তানের বোলিং আক্রমণের সফলতা তুলে ধরেন। বিশেষ করে আফগানদের স্পিন নিয়ে অকপট স্বীকারোক্তি দেন পোথাস।

রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবীদের নিয়ে গড়া আফগানদের স্পিন আক্রমণ নিয়ে পোথাস বলেন, ‘সত্যি বলতে আফগানিস্তানের স্পিন অ্যাটাক এই মুহূর্তে বিশ্বের সেরা। তাদের তিনজন বোলার আছে যারা একসঙ্গে অনেকগুলো ম্যাচ খেলেছে। এমন বোলার পাওয়া যে কোনো দলের অধিনায়কের জন্য স্বপ্নের মতো।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশের দুই ম্যাচের ব্যর্থতা বাদ দিয়ে তিনি তুলে ধরেছেন এই বছরে পাওয়া অন্য সাফল্যগুলোকে। পোথাস বলেন, ‘দুই ম্যাচ দিয়ে দলটাকে বিচার করার আগে তাদের আগের সাফল্যগুলোও দেখতে হবে। এই দলটাই ইংল্যান্ড-আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়েছে। তাই, দুই ম্যাচ দিয়ে বিচার করার আগে আমাদের উচিত লম্বা সময় ধরে তারা কেমন করছে সেটি দেখা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )