1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপের সেমিতে খেলবে ভারত-পাকিস্তান : গাঙ্গুলি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠতে আর বাকি মাত্র ৮৮দিন। আর এরইমধ্যে বিশ্বকাপকে সামনে রেখে সমীকরণ মেলাতে শুরু করেছে সাবেক ক্রিকেট ক্রিকেটাররা। গেইল-আমিরদের পর এবার সেমিফাইনালিস্টদের নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।

আইসিসির ওয়েবসাইটে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আসন্ন ভারত বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে কোন চার দল, তা জানিয়েছেন গাঙ্গুলি।

গাঙ্গুলি বলেন, কোন চারটি দল খেলবে বলা মুশফিল। তবে আমার মনে হয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত হবে তিনটি দল। আপনি এই বড় ইভেন্টে নিউজিল্যান্ডকে কখনই ছোট করতে পারবেন না। আমি পাঁচটি দল বাছাই করবো এবং পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করবো। পাকিস্তানকে আমি শুধুমাত্র একটাই কারণে চাইছি, যাতে ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ উপভোগ করতে পারি।

২০১৩ সালের পর থেকে বড় মঞ্চে কোনো শিরোপা জিততে পারেনি ভারত। তাদের এমন পরিসংখ্যানের পেছনে গুরুত্বপূর্ণ সময়ে ক্রিকেটারদের মুখ থুবড়ে পড়াকে দায়ী করা হচ্ছে।

এই বিষয়ে গাঙ্গুলির ভাষ্য, চাপ তো সব সময়ই থাকবে। আগেও যখন ম্যাচ খেলা হতো, তখনও চাপ থাকতো। গত একদিনের ক্রিকেট বিশ্বকাপে রোহিত শর্মার পাঁচটা শতরান ছিল। আমার মনে হয়, তখনও ওর উপর যথেষ্ট চাপ ছিল। ফলে চাপটা কোনও সমস্যা নয়। আমি মনে করি, নিশ্চয়ই কোনও না কোনও সমাধানের রাস্তা বেরিয়ে আসবে। আমার মনে হয় না যে চাপটা কোনও বড় ব্যাপার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )