1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

তামিমের জরুরি সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি ভেজা প্রথম ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ। ওই ধাক্কা সামলে ওঠার আগেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ওয়ানডে দলের অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। তবে সংবাদ সম্মেলনটি দুপুর দেড়টা নাগাদ হওয়ার কথা জানিয়েছে চট্টগ্রামের ওই হোটেল কর্তৃপক্ষ। দলের নিয়মিত কোন সংবাদ সম্মেলন না হওয়ায় চট্টগ্রামের একটি হোটেলে ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। তার হঠাৎ এমন সংবাদ সম্মেলন ডাকায় কারণ পরিষ্কার হওয়া যায়নি।

গুঞ্জন আছে ‘বড়’ কোন সিদ্ধান্ত নিতে পারেন তামিম। ব্যাট হাতে রান পাচ্ছেন না তিনি। ওদিকে কোমরের পুরনো ইনজুরির সঙ্গে লড়াই করতে হচ্ছে। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ‘শতভাগ ফিট নই’ এই ঘোষণা দিয়ে ম্যাচ খেলেছেন তিনি।

যা নিয়ে টিম ম্যানেজমেন্ট তামিমের ওপর ক্ষুব্ধ। রাগ দেখিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তারা তামিমকে ‘সাময়িক বিশ্রামের’ পরামর্শও নাকি দিয়েছেন। সব মিলিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে রানের মালিক তামিম নেতৃত্ব ছেড়ে দিতে পারেন বলে গুঞ্জন আছে।

প্রথম ওয়ানডে ম্যাচ নিয়ে তামিম বলেছিলেন, ম্যাচ ফিটনেস বুঝতেই ম্যাচটা তিনি খেলছেন। ফিটনেস সম্পর্কে ধারণা সম্ভবত তামিম পেয়েছেন। ১৩ রান করে আউট হওয়ার পর ফিল্ডিংয়ের সময় বারবার তাকে কোমরে হাত দিতে দেখা গেছে। কোমর নাড়া-চাড়া করে ‘ব্যথা কমানোর’ চেষ্টা করতে দেখা গেছে। সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে দেশ সেরা ওপেনার তাই বিশ্রাম নিতে পারেন অথবা বিশ্রামের বিষয়টি তিনি ছেড়ে দিতে পারেন টিম ম্যানেজমেন্টের ওপর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )