1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব

বৃষ্টিতে বন্ধ খেলা, ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

তামিমের (১৩) বিদায়ের পর লিটন-শান্তর ব্যাটে জুটি গড়ার পথে ছিল স্বাগতিকরা। কিন্তু পরপর ২ ওভারে ২ উইকেট হারালো বাংলাদেশ। মুজিবের বলে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করেন লিটন। এরপর ছন্দে থাকা শান্ত ফেরেন নবীর শিকার হয়ে। ১৬ বলে ১২ করেন শান্ত। তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

১৫ ওভার শেষে ৩ উইকেটে ৮৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪ রানে সাকিব ও ৮ রানে আছেন তাওহিদ হৃদয়। ষোলোতম ওভারের প্রথম বল হওয়ার পরই ঝোড়ো বৃষ্টির কবলে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে। আপাতত মাঠ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে সফরকারী। দলে ফিরেছেন রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিবরা। এই ম্যাচে পেসার সেলিম সাফির অভিষেক হচ্ছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )