1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ।

১১ ঘণ্টার সফরে সোমবার সকালে ঢাকা আসেন বাজপাখি খ্যাত এই ফুটবলার। বাংলাদেশ সফরে এসে ভক্তদের সঙ্গে তার কোন অনুষ্ঠানের সূচি না থাকলেও তিনি সময় দিয়েছেন।

সফরের অংশ হিসেবে তিনি বেলা ২টায় সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তার আগে তিনি সাক্ষাৎ করেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও দুই সন্তানের সঙ্গে।

এর আগে সোমবার ভোর ৫টা ১০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান হোটেলে।

বাংলাদেশে এসেই তিনি নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।

বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সরাসরি চলে যান ফান্ডেড নেক্সটের প্রধান কার্যালয় উত্তর বাড্ডায়। সেখানে ম্যাশ ও কিছু ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে পড়েন গণভবনের উদ্দেশ্যে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিকালেই তিনি উড়াল দেবেন কলকাতার উদ্দেশ্যে। সেখানে তিন দিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )