1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নেতৃত্ব পরিবর্তন করতে পারে, এ ব্যবস্থা করতে হবে’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সুন্দর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দেশের মানুষ যেন সঠিকভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে ঈদের দিনে আমি এটা প্রত্যাশা করছি। জনগণের কাছে সরকারের যেন জবাবদিহি থাকে। যদি সরকার ভাল কাজ না করে তবে নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তাদের পরিবর্তন করতে পারে। বৃহস্পতিবার সকালে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এটাই আমার আজকের বার্তা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদসহ জাতীয় পার্টির জেলা-মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, ইব্রাহিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা। এছাড়া রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে সকাল সাড়ে ৭টায়, কেরামতিয়া মসজিদে সকাল ৯টায়, শালবন মিস্ত্রিপাড়া মসজিদে সকাল সাড়ে ৮টায়সহ সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )