1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বদলে গেছে একদিনের ক্রিকেট, প্রতিযোগিতামূলক বিশ্বকাপের আশায় রোহিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

আসন্ন ভারত বিশ্বকাপের সূচি ঘোষিত হয়েছে মঙ্গলবার (২৭ জুন)। প্রতিযোগিতামূলক বিশ্বকাপের আশা করছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।

টি-২০ ক্রিকেটের আবির্ভাবের পর ক্রিকেটে একটা বিবর্তন ঘটেছে। খেলাটা অনেক বেশি গতিশীল হয়ে গিয়েছে। শুধুমাত্র একদিনের ক্রিকেটেই নয়, পরিবর্তন এসেছে টেস্ট ক্রিকেটেও। পাঁচদিনের ম্যাচেও এখন অনেক বেশি আক্রমনাত্মক মেজাজে খেলে ব্যাটাররা। ঝুঁকি নিতেও ভয় পায় না। স্ট্রাইক খেলেন ব্যাটাররা‌। বদলে গেছে একদিনের ক্রিকেটেও।‌ আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা‌। তৃতীয় বিশ্বকাপের লক্ষ্যে নামবে ভারত। নিজেদের ৯টা ম্যাচ কলকাতা, মুম্বাই, দিল্লি, লখনউ এবং বেঙ্গালুরুতে খেলবেন রোহিতরা।

বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার পর রোহিত বলেন, এবারের বিশ্বকাপ খুবই প্রতিযোগিতামূলক হবে। ক্রিকেটে অনেক বদল ঘটেছে। খেলাটা এখন অনেক বেশি গতিশীল হয়ে গিয়েছে। দলগুলো অনেক বেশি ইতিবাচক ক্রিকেট খেলছে। বিশ্বকাপে বেশ কয়েকটা রোমহর্ষক ম্যাচ আশা করা যাচ্ছে। আশা করছি আমরা ভাল প্রস্তুতি নিতে পারব এবং সেরাটা দিতে পারব।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের পর ভারতের দ্বিতীয় প্রতিপক্ষ আফগানিস্তান। ১৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের দিকে নজর থাকবে বিশ্বক্রিকেটের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )