1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

পাবনায় ডেঙ্গু আক্রান্ত ৮, ঈদে আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

পাবনায় চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮ জন। ঈদে ঘরমুখো মানুষের মাধ্যমে এ সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য সচেতন মহল।

দেশে ডেঙ্গু আক্রান্তের সবচেয়ে বড় সংখ্যা রাজধানীতে। সচেতন মহল বলছেন, ঈদে কর্মস্থল থেকে বাড়ি ফেরা লোকজন কেউ কেউ জ্বর নিয়েও ফিরছেন। এরা অনেকেই ডেঙ্গুর জীবাণু বহন করছেন। এদের মাধ্যমে এ সংখ্যা বাড়তে পারে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ২০ জানুয়ারি জেলায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। জেলায় প্রতি ৩ দিনে গড়ে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। আক্রান্তরা প্রায় সবাই পৌরসভা বা শহরের বাসিন্দা।

জেলায় চলতি বছর এখন পর্যন্ত ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৮ জন। এ বছর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন, বাকি ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের ২ জনের মৃত্যু হলেও এ বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যায়নি।

ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে মেয়র শরিফ উদ্দিন প্রধান জানান, পৌরসভার আওতাধীন সকল ড্রেন, খাল ও ঝোপঝাড় যেগুলো এডিস মশার বংশ বিস্তারে ভূমিকা রাখতে পারে সেসব ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে এবং পুনরায় পরিষ্কার করার কাজ চলছে। মশা নিধনে ঔষধ ছিটানোসহ পৌরসভার পক্ষ থেকে আমরা সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌরসভার বাসিন্দাদের কাছেও আহ্বান জানিয়েছি, দীর্ঘদিন কোথাও পানি বা ময়লা জমা না রাখতে এবং নিজ দায়িত্বে এগুলো পরিষ্কার করতে।

পাবনা ডেপুটি সিভিল সার্জন ডা. খায়রুল কবির বলেন, পাবনায় ডেঙ্গুর অবস্থা এখনও তেমন খারাপ হয়নি। যারা আক্রান্ত হয়েছিলেন তারা প্রায় সবাই সুস্থ হয়েছেন। তবে ঈদে ঘরমুখো মানুষের কারণে এটি উদ্বেগজনক ভাবে না বাড়লেও কিছুটা বাড়তে পারে। এক্ষেত্রে প্রত্যেককেই সচেতন হতে হবে। আর এ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করছে। মাইকিং করে সকলকে সচেতন হতে বলা হচ্ছে। এছাড়া ইমাম সাহেবদেরও বলা হয়েছে এ বিষয়ে খুতবায় আলোচনা বা অন্যান্যভাবে মানুষকে সচেতন করতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )