1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ক্যারিবীয়দের দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে ফেলার দায় নিলেন হোপ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

ডাচবাহিনীর বিপক্ষে ৩৭৪ রানের পাহাড়সম স্কোর করেও সুপার ওভারে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বাদ পড়াটা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

 

‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সের টিকিট কেটেছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। ক্যারিবীয়রা বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স খেলা নিশ্চিত করলেও জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে বিপাকে পড়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শুধুমাত্র সুপার সিক্সে যাওয়া দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো সুপার-পর্বে গণনায় ধরা হবে। জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারায় শূন্য পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলতে নামবে শাই হোপের দল।

সুপার সিক্সের তিন ম্যাচের সবকটিতে জিতলেও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৬। সমীকরণের মারপ্যাঁচে সম্ভাবনা টিকে থাকলেও বাস্তবতা মোটেও তাদের পক্ষে নেই। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার দলটির না খেলার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে ফেলার দায় স্বীকার করে নিয়েছেন শাই হোপ।

 

ম্যাচ শেষে উইন্ডিজ অধিনায়কের কণ্ঠে ছিল হতাশার সুর। বললেন, ‘আমরা নিজেদের নিচু অবস্থানে নামিয়ে দিলাম। আমি ৩৭৫ (মূলত ৩৭৪) স্কোর করার পরও হেরে যাওয়া মানতে পারছি না। রান তাড়ার জন্য নেদারল্যান্ডসকে কৃতিত্ব দিতে হবে। ক্রিকেটে এক অংশে ভালো খেললে হয় না। জানতাম আমাদের ভালো বোলিং করতে হবে। সবসময় ভেবেছিলাম ৩৭৫ রান জয়ের জন্য যথেষ্ট হবে। এ ঘটনা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেয়া উচিৎ।’

শূন্য পয়েন্ট নিয়ে সুপার সিক্সে যাওয়া প্রসঙ্গে ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘আমরা জানি এখন আমাদের কী করতে হবে। এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি, আমরা নিজেদেরকে এমন অবস্থায় ফেলেছি। এটাই বাস্তবতা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )