1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

রংপুরের সব কটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই; সাদ্দাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৪৬ জন দেখেছেন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘আগামী নির্বাচনে রংপুর বিভাগের সব কটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আর সে জন্য ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে। নিজের দলে কোনো কোন্দল থাকবে না, ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।’

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কসংলগ্ন ফাইভ স্টার মাঠে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন। পরে সড়ক পথে নিজ গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় যাওয়ার পথে নীলফামারী জেলা ছাত্রলীগের আয়োজনে ওই পথসভায় বক্তব্য দেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এখন দেশের তরুণ সমাজ স্বীকৃতি পাচ্ছেন। এসব তরুণ প্রযুক্তির দুয়ার উন্মোচন করার ফলে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত হয়েছে, দেশের চাকরির বাজার দক্ষতা এবং মেধাভিত্তিক হয়েছে।’

ছাত্রলীগের সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার নির্দেশেই কৃষকের পাশে দাঁড়িয়েছিল, যাতে শ্রমিক সংকটের কোনো ঘটনা না ঘটে। প্রতিটি ইউনিট ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছিল। গণমানুষের প্রতি দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগ এ কাজ করেছে। ফলে আজ কৃষক ও তরুণদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি হয়েছে।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম খান,নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার,রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক এস এম সাদেকুর রহমান সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক সহিদুজ্জামান শুভসহ রংপুর বিভাগের সব জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির প্রায় ৪ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে দুই শতাধিক মাইক্রোবাস ও দেড় হাজার মোটরসাইকেলযোগে নেতা-কর্মীরা সাদ্দামকে নিয়ে সৈয়দপুর থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )