1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

হাকিমিকে ম্যানসিটিতে চাচ্ছেন গার্দিওলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

ট্রেবল জয়ের পর ভালো সময় যাচ্ছে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের। কোচ পেপ গার্দিওলাসহ সবাই ছুটি কাটাচ্ছেন। নতুন মৌসুম শুরুর আগে অবশ্য ক্লাবকে সমৃদ্ধ করতে তালিকায় নতুন নাম যুক্ত করতে ভুলছেন না সিটি বস। সেই পথে আরেকটি নামের খবর আসছে। আশরাফ হাকিমিকে চাচ্ছেন গার্দিওলা।

মৌসুম শেষে লন্ডন ছেড়ে বার্সেলোনায় যেতে চান ম্যানচেস্টার সিটি অধিনায়ক মিডফিল্ডার ইলকাই গুন্ডোয়ান। পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভাকে পেতে চায় সৌদি আরবের ক্লাব এবং ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের বায়ার্ন মিউনিখে যাওয়ার কথা ওঠায় আগামী মৌসুম নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে গার্দিওলাকে।

মৌসুম শুরুর আগে চেলসি থেকে সিটিজেনদের ঘরে আসছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচ। একই পথে আছেন আরেক ক্রোয়েশিয়ান তারকা ডিফেন্ডার জোসকো ভার্ডিওল। ইতিহাদে ইংলিশ তারকার অভাব পূরণ করতে আসছেন তিনি।

মরক্কোর তারকা ফুলব্যাক হাকিমির পিএসজিতে চুক্তি আছে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। তারপরও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের চাহিদা পূরণ করতে তাকে দলে আনতে চান দুটি ক্লাবের হয়ে ট্রেবলজয়ী গার্দিওলা। জোয়াও ক্যানসেলোর অভাব পূরণ করতে চাওয়াই এই চুক্তির অন্যতম লক্ষ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )