1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

বাঁচা-মরার ম্যাচে মালদ্বীপকে হারিয়ে টিকে রইলো বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের সঙ্গে দারুণ লড়াই করেও হেরে যায় বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে আজ মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি ছিল বাঁচা-মরার। বিকেলে সেই ম্যাচে মালদ্বীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। পরবর্তী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ভুটানকে হারাতে পারলে শেষচারের টিকিট পাবে লাল-সবুজের জার্সিধারীরা।

মালদ্বীপের বিপক্ষে এদিন ভালো খেলেও শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। এরপর রাকিব হোসেন, তারিক কাজী ও শেখ মোরসালিনের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। যা সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ২০ বছর পর পাওয়া জয়। এর আগে সবশেষ ২০১৩ সালে সাফে জয় পেয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

 

এদিন শুরু থেকেই মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত খেলতে থাকে জামাল-রাকিবরা। কিন্তু ১৮ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে। এ সময় বাঁকানো এক শটে দারুণ গোল করে মালদ্বীপকে এগিয়ে দেন মোহাম্মদ হামজা।

গোল হজম করে শোধ দিতে মরিয়া হয়ে ওঠেন তারিক-রাকিবরা। ৪২ মিনিটে গিয়ে ফেরায় সমতা। এ সময় থ্রো ইন পায় বাংলাদেশ। সেখান থেকে বিশ্বনাথের ছুড়ে মারা বল পান সোহেল রানা। তিনি ক্রসে বাড়িয়ে দেন তপু বর্মনের দিকে। আর তপু হেড নেন। তার হেড যায় বামদিকে থাকা রাকিবের কাছে। তিনিও সেটাতে দারুণ হেড নিয়ে জালে জড়ান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )