1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

কক্সবাজারের টেকনাফ থানাধীন ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৬নং ওয়ার্ড ঝিমংখালী এলাকার হাফেজ আহম্মদের ছেলে জাহেদ হোসেন (২৮) ও একই এলাকার মৃত কাদের হোসেনের ছেলে মো. নাসির উদ্দিন (২৬)। কক্সবাজার র‌্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৪ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝিমংখালী পূর্বপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি সন্দেহজনকভাবে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল ফোন ও ৮টি সিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )