1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

জাতীয় দল থেকে শুরু করে যুব দলও মাঠের পারফরম্যান্সে সেরা সময় পার করছে। বলা যায় ফুটবলে দারুণ এক সময় পার করছে আর্জেন্টিনা। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টেও সু-সময় পার করছে আর্জেন্টিনার যুবারা।

শনিবার ফাইনালে ওঠার লক্ষ্যে বাংলাদেশ সময় রাত ৩টায় (স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায়) অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে তারা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী (১৩টি) ব্রাজিলকে। যারা আগের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে। ফাইনালে আলবিসেলেস্তেরা ব্রাজিলকে হারাতে পারলে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলবে।

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। যেখানে আর্জেন্টিনা নিজদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে এবং তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে। আর শেষ ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আলবিসেলেস্তে যুবরা।

সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এদিন ডিলান ইচেভেরিয়া প্রথম গোল করে আলবিসেলেস্তে যুবাদের এগিয়ে নেন।

দলের লিড দ্বিগুণ করেন ইভান মন্টেরস। দলের হয়ে তৃতীয় ও ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন ইভান মন্টেরস। আর ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেক ঠুকেন মাতিয়াস বনিনো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )