1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

সিকান্দার রাজার কাছেই হারল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৬৯ জন দেখেছেন

বিশ্বকাপ বাছাই পর্বে টানা দুই জয়ের পর জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে হারল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

২৬৯ রানের মাঝারি স্কোর তাড়ায় ৩৫ রানে হারে ক্যারবীয়রা।

শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে সিকান্দার রাজা (৬৮), রায়ান বুর্ল (৫০) ও ক্রেগ আরভিনের (৪৭) ব্যাটিং নৈপুণ্যে ৪৯.৫ ওভারে ২৬৮ রান করে জিম্বাবুয়ে।

টার্গেট তাড়ায় টেন্ডা চাতারা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগরাভা ও সিকান্দার রাজার বোলিং তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.৪ ওভারে ২৩৩ রানেই অলআউট হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার কাইল মায়ার্স, ৪৪ রান করেন রোস্টন চেজ। এছাড়া ৩৪ ও ৩০ রান করে করেন নিকোলাস পুরান ও শাই হোপ।

৩৫ রানের জয়ে ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৬৮ রান এবং বল হাতে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সিকান্দার রাজা। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৪ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয় উপহার দিয়ে ম্যাচ সেরা হন রাজা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )