1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক তানভির হোসেন কাকন (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ জেলার শহরের বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এ বিষয় নিশ্চিত করেছেন। গ্রেফতার তানভির হোসেন কাকন চুয়াডাঙ্গার দর্শনা নাস্তিপুর গ্রামের বেলেমাঠ পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, গত বৃহস্পতিবার বেলা ১২টায় নাস্তিপুর বেলেমাঠপাড়া গ্রামে অভিযুক্ত তানভির হোসেন কাকন নিজ ঘরে ৫ বছর বয়সী কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার পর পরই অভিযুক্ত তানভির পালিয়ে যায়। শিশুটির পিতার অভিযোগে দর্শনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার আরো জানান, মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে দর্শনা থানা পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত তানভির হোসেন কাকনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেই ধর্ষণের কথা স্বীকার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )