1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

বীর মুক্তিযোদ্ধা বাহারের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীর প্রতীক-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে শনিবার সকালের দিকে চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে চৌদ্দগ্রাম মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. মিজানুর রহমান, সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র অর্থবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল করিম শামীম, সদস্য খোরশেদ আলম, কাজী শাহজালাল শামীম সহ অসংখ্য মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গত ৬ জুন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আসার পথে সন্ত্রাসী বাহিনী বাহার উদ্দিন রেজা বীর প্রতীক-এর উপর হামলা চালায়। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে মিয়াবাজারের উত্তরে চান্দ্রশ্রী নামক স্থানে মহাসড়কে তার গাড়ি আটক করে অমানুষিক অত্যাচার ও বেধড়ক প্রহর করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )