1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

মায়ের সামনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

কুমিল্লার নাঙ্গলকোটে মায়ের সামনে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক দেলোয়ার হোসেন (৩২) কিনারা গ্রামের বশির আহমেদের ছেলে। অভিযুক্ত রঞ্জন আলী (৩৫) বশির আহমেদের তৃতীয় ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ।

সাবেক স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল উদ্দিন বলেন, তাদের পারিবারিক বিষয়ে ঝগড়া লাগে। এ সময় ছোট ভাই দেলোয়ারের গলায় আঘাত করে বড় ভাই রঞ্জন আলী। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পালিয়ে যায় রঞ্জন আলী।

রঞ্জনের মা মালেকা ভানু বলেন, রঞ্জন আলীর সাথে আমার ঝগড়া হয়েছিল। ঝগড়ার সময় রঞ্জন খালি আমার সামনে ছুরি নাচাচ্ছিল। অনেক গালিগালাজ করছিল। অন্য ছেলে দেলোয়ার এসে তাকে বাধা দেয়। তখন সে হাতের ছুরিটা তার গলায় ঢুকিয়ে দেয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি রঞ্জন আলী তার মাকে গালি দিচ্ছিল। এ সময় দেলোয়ার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে রঞ্জন ছুরি দিয়ে দেলোয়ারের গলায় আঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )