1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

ফরিদপুরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৭

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৫২ জন দেখেছেন

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে আগুন ধরে ঘটনাস্থলেই ৭ যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষ ছিলেন।

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি ভাঙ্গাথেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথ্যে মালিগ্রাম এলাকায় পৌঁছালে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্সের ৭ জন মারা যান এবং একজন আহত হন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারবো। এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )