স্টাফ রিপোর্টার:
রংপুর নগরীর সেন্টাল রোডে মেসার্স আলিফ ট্রেডিং এর সহযোগী প্রতিষ্ঠান আলিফ গার্মেন্টস এন্ড ক্লথ স্টোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে উদ্বোধন উপলক্ষে
আলিফ গার্মেন্টস এন্ড ক্লথ স্টোরে এক
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আলিফ গার্মেন্টস এন্ড ক্লথ স্টোরের নাঈম রহমান ঢালি বলেন, আমাদের নতুন একটি সহযোগী প্রতিষ্ঠানের উদ্বোধন হলো আজ।আমরা রংপুরের ক্রেতাদের জন্য ভালো মানের কাপড় ন্যায্য দামে বিক্রি করবো ইনশাআল্লাহ।