1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

প্রেমিকাকে লেখা পোস্টের পর লাখো অনুসারী হারালেন নেইমার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১০৫ জন দেখেছেন

সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে বিশ্বাস ভঙ্গের অভিযোগে আলোচনায় নেইমার। যার জেরে ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশ্য ক্ষমাও চেয়েছেন পিএসজি তারকা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে লাখো অনুসারী হারিয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড।

সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মের ইনফ্লুয়েন্সার ফের্নান্দো ক্যাম্পোস পিএসজি তারকার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন। এরপর অভিযোগ ওঠে সন্তানসম্ভবা প্রেমিকা মডেল ব্রুনা বিয়ানকার্দির বিশ্বাসভঙ্গ করেছেন নেইমার। পরে ক্ষমা চাওয়া পোস্ট মনের দুয়ার খুলে দেন।

‘আমি দেখেছি তোমার উপর কতটা ঝড়-ঝাঁপটা যাচ্ছে, এসবের জন্য কতটা ভোগান্তিতে পড়েছ তুমি এবং কতটা থাকতে চাও আমার পাশে। এবং, আমি তোমার দ্বারগ্রস্ত, আমি একটি ভুল করেছি, আমি তোমার সাথে অন্যায় করেছি।’

‘ব্রু, ইতিমধ্যে আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছি, মিডিয়ার অপ্রয়োজনীয় প্রকাশের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া আমার দায়িত্ব মনে করি। যদি একটি ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে চলে আসে, তার জন্য প্রকাশ্যেই ক্ষমা চাওয়া উচিত।’

‘তোমাকে ছাড়া অন্যকিছু কল্পনা করতে পারছি না। জানি না আমাদের সম্পর্ক কাজ করবে কিনা। কিন্তু আজ নিশ্চিত হও আমি চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য সফল হবে, আমাদের ভালোবাসা বাচ্চার জন্য জয়ী হবে, আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হবে। সবসময় আমরা, তোমাকে ভালোবাসি।’

এসব কথা পোস্ট করার পর অনেক তারকা ফুটবলারের সমর্থন পেয়েছেন নেইমার। তবে অনুসারীসংখ্যা অনেক পরিমাণে কমে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘ক্রাউডট্যাঙ্গেল’র মতে, ৮০ হাজারের উপর অনুসারী হারিয়েছেন নেইমার।

প্রেমিকার জন্য চিঠি পোস্ট করার আগে ইনস্টাগ্রামে নেইমারের অনুসারী ছিল প্রায় ২১ কোটি ২ লাখ ১০ হাজার। শুক্রবার পর্যন্ত অনুসারীসংখ্যা কমতে কমতে দাঁড়িয়েছে প্রায় ২১ কোটি ১ লাখ ৩০ হাজার।

সময়ের সঙ্গে অনুসারীর সংখ্যা আরও হারিয়েছেন নেইমার। ফুটবলারদের মধ্যে ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যায় তৃতীয় নেইমার। ৫৯ কোটি ২০ লাখ অনুসারী নিয়ে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। ৪৭ কোটি ৪০ লাখ অনুসারী নিয়ে দুইয়ে লিওনেল মেসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )