1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, আবেগঘন বিদায় ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, হবে ‘নজরুল সরোবর’ বিনামূল্যের পাঠ্যবই ছাপায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান আগামী এক মাসে আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা আঞ্চলিক এভিয়েশন হাব হতে চায় বাংলাদেশ, বাড়ছে বিনিয়োগ ও আধুনিকায়নের উদ্যোগ রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র অনুমোদন ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও প্রতিষ্ঠানে নতুন পে স্কেল কার্যকরের নির্দেশ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৫ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র-মাদক

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত নারীর চিকিৎসার খবর নিতে হাসপাতালে জেলা প্রশাসক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

মোঃ আল আমিন, ঠাকুরগাঁও প্রতিনিধি :- মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি মানুষ কি পেতে পারেনা’ বিখ্যাত কন্ঠ শিল্পী আব্দুল জবাবের জনপ্রিয় এ গানে সুরেই যেনো আকুতি জানাচ্ছিল মানসিক ভারসম্যহীন অসুস্থ রিনি (৫৫)। তাঁর এই আকুতি হয়তো বা সৃষ্টিকর্তার মহিমাতেই শুনতে পায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

শুধু নাম বলেছেন রিনি, পরিচয়হীন এক অসুস্থ বৃদ্ধা মানসিক ভারসম্যহীন নারী প্রায় ১৫ দিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে ছিলো ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ি হাটে উত্তর পাশে একটি পরিত্যক্ত ভবনে কাতরাচ্ছিলেন। চারপাশ বিকট দুর্গন্ধ গত মঙ্গলবার (২০ জুন) এই নারীর করুণ অবস্থার কথা স্থানীয় সাংবাদিকদের কাছে থেকে খবর পেয়ে সেই অজ্ঞাত বৃদ্ধা নারীকে জেলা প্রশাসক মাহবুবুর রহমান এর উদ্যোগে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঠিকমতো খাওয়া-দাওয়া না করায় আরো বেশি করে অসুস্থ হয়ে পড়েন তিনি, চলাচলের শক্তিও ছিলনা তাঁর। বা পায়ে বিশাল এক ক্ষত যা পচন ধরেছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশে পাশে। আত্মীয়-স্বজন বা পাশে দাঁড়াবার মত ছিলনা কেউ।

এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উদ্ধারকৃত অসুস্থ বৃদ্ধা রিনির স্থায়ীভাবে কোন ব্যাবস্থা না হওয়া পর্যন্ত সহায় সম্বলহীন এই নারীর অন্ন, বস্ত্র, চিকিৎসাসহ ভালমত দেখভালের ব্যবস্থানিতে হাসপাতাল কর্তপক্ষকে অবগত করেন। এবং তিনি নিজে বৃদ্ধার খাবারের ব্যবস্থা করে দেন মানবিক এ সরকারি কর্মকর্তা।

কিভাবে তার চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ওটি রুমে গিয়ে স্ব-শরিরে দেখেন।

এ সময় ঠাকুরগাঁও সির্ভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ। হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল। ডাঃ চয়ন উপস্থিত ছিলেন। ব্যবহারের জন্য নতুন কাপড় এর ব্যবস্থা করা সহ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, স্বানীয় সাংবাদিক মারফত খবর পেয়ে তাৎক্ষনিক অসুস্থ নারীকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। আজ তিনার খবর নিতে হাসপাতালে এসেছি।

আমরা রোগীটাকে দেখলাম তার পায়ে একটি বড় ক্ষত হয়ে পচন ধরেছে। আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সহ কর্তব্যরত ডাক্তার গণ অক্লান্ত পরিশ্রম করছেন একটি একটি মানবিক কাজ। আমারা দায়িত্ব নিয়েছি তাকে সুস্থ করতে আমাদের যতটুকু করনিয় আমরা করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )